প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জে গ্যাস-সংকট নিরসন এবং জরাজীর্ণ পাইপলাইন সংস্কারের দাবিতে মিছিল নিয়ে গতকাল বুধবার তিতাস গ্যাসের কার্যালয় ঘেরাও করা হয়েছে। শহরের চাষাঢ়ায় অবস্থিত বালুর মাঠে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের কার্যালয় দুপুর ১২টার দিকে ঘেরাও করেন ১৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। এতে নেতৃত্ব দেন ওই ওয়ার্ডের কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস ও ইয়ার্ন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি জাহাঙ্গীর আলম। ঘেরাওকালে অসিত বরণ বিশ্বাস বলেন, দীর্ঘদিন ধরে ১৫ নম্বর ওয়ার্ডের আওতাধীন ডাইল পট্টি, বংশাল, বঙ্গবন্ধু সড়ক, সিরাজদৌল্লাহ রোড, টানবাজার, নয়ামাটি, সিটি কলোনি, চেম্বার রোড, পুরাতন পালপাড়া, মীর জুমলা রোড, সিরাজদৌল্লাহ রোড, শায়েস্তা খান রোডসহ প্রতিটি এলাকায় গ্যাস-সংকট চলছে। গভীর রাতে গ্যাস আসার পর গৃহিণীদের রাত জেগে রান্না করতে হয়।