নারায়ণগঞ্জে তিন ছিনতাইকারী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছিনতাইয়ের স্পট হিসেবে পরিচিত নারায়ণগঞ্জের ফতুল্লার রামারবাগ এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে গতকাল বুধবার ভোররাতে ফাঁদ পেতে তিন তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার হওয়া তরুণেরা হলেন ফতুল্লার চাঁদমারী বস্তি এলাকার সিফাত আলম, ইসদাইর বুড়ির দোকান এলাকার ফাইজুল ইসলাম ও পঞ্চবটি চাঁদনী হাউজিং এলাকার রাহাত মিয়া।
অভিযানে নেতৃত্ব দেওয়া ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক ওয়াহিদুজ্জামান বলেন, গতকাল ভোররাতে সাদা পোশাকে দুই পুলিশ সদস্যকে একটি রিকশায় রামারবাগে পাঠিয়ে পুলিশের অন্য সদস্যরা আশপাশে ওত পেতে থাকেন। রিকশাটি ময়লার স্তূপের সামনে পৌঁছামাত্র একদল ছিনতাইকারী ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ছিনতাইয়ের চেষ্টা করে। ওত পেতে থাকা পুলিশ সদস্যরা এগিয়ে তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করে।