নারায়ণগঞ্জে তিন ডাকাত গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ সদর উপজেলার বিভিন্ন স্থান থেকে ডাকাত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশ জানায়, গত বুধবার দিবাগত রাতে সদর উপজেলার ফতুল্লার পশ্চিম ধর্মগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে আব্বাস আলী ও মোশারফ হোসেন এবং নয়ামাটি কুতুবপুর এলাকা থেকে ইব্রাহিমকে গ্রেপ্তার করা হয়।