নারায়ণগঞ্জে তিন শিল্প প্রতিষ্ঠানকে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ভ্রাম্যমাণ আদালত গতকাল বৃহস্পতিবার অভিযান চালিয়ে অগ্নিপ্রতিরোধ ও অগ্নিনির্বাপণ লাইসেন্স না থাকায় তিনটি শিল্পপ্রতিষ্ঠানকে এক লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছেন। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা ইসলাম।আদালত উপজেলার ভুলতায় দেশ পানির ট্যাংক ইন্ডাস্ট্রিজকে ৫০ হাজার টাকা, মিতা ডাইং অ্যান্ড প্রিন্টিং কারখানাকে ৫০ হাজার টাকা এবং নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের গোদনাইল পাঠানটুলী এলাকার প্রিমিয়ার ওয়াশিং প্লান্টকে ৩০ হাজার টাকা জরিমানা করেন। আহসানুল কবির জানান, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স থেকে অগ্নিপ্রতিরোধ ও অগ্নিনির্বাপণ লাইসেন্স না নিয়েই তাঁরা শিল্পপ্রতিষ্ঠান চালিয়ে আসছিলেন।নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা ইসলাম জানান, অগ্নিপ্রতিরোধ ও অগ্নিনির্বাপণ আইন, ২০০৩ অনুযায়ী এই জরিমানা করা হয়েছে। এ সময় নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক আহসানুল কবির, রূপগঞ্জ শিল্পাঞ্চলের ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিদর্শক আলাউদ্দিনসহ পুলিশের বিপুলসংখ্যক সদস্য উপস্থিত ছিলেন।