নারায়ণগঞ্জে তেল-গ্যাস রক্ষা কমিটির সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশবিরোধী চুক্তি বাতিল, গ্যাস ও বিদ্যুৎ-সংকটের সমাধানসহ সাত দফা দাবিতে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির নারায়ণগঞ্জ জেলা শাখা গতকাল সোমবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে গতকাল বিকেলে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন জেলা কমিটির আহ্বায়ক রফিউর রাব্বি, সদস্য দুলাল সাহা, আবদুর রহমান, নিখিল দাস, আওলাদ হোসেন, তরিকুল সুজন, আবু হাসান টিপু প্রমুখ।বক্তারা বলেন, নির্যাতন ও হামলা করে জাতীয় সম্পদ রক্ষার আন্দোলনকে দমিয়ে রাখা যাবে না। বিদেশি বহুজাতিক কোম্পানির কাছে তেল, গ্যাস ও কয়লাখনি ইজারা দেওয়ার সরকারি সিদ্ধান্ত দেশ ও জনস্বার্থবিরোধী। এ ধরনের দেশবিরোধী চুক্তি করার জন্য জনগণ ভোট দিয়ে সরকার নির্বাচিত করেনি।সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।