নারায়ণগঞ্জে দুই ডাকাতকে গণপিটুনি, পুলিশে সোপর্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর ইউনিয়নের শহীদনগর এলাকায় গতকাল শনিবার একটি রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠানের কর্মকর্তার বাড়িতে ডাকাতি হয়েছে। এলাকাবাসী দুই ডাকাতকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। তারা হলো গাজী মোল্লা ও শহীদুল ইসলাম।পুলিশ জানায়, সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের গোদনাইলে অবস্থিত রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠান আর কে টেক্সটাইল মিলের ব্যবস্থাপক ইব্রাহিম মোল্লার বাড়িতে ডাকাতেরা গতকাল ভোরে হামলা চালায়। ডাকাতেরা অস্ত্রের মুখে বাড়ির লোকজনকে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। এ সময় তারা আলমারি ভেঙে সাত হাজার টাকা, চার ভরি স্বর্নালংকার, তিনটি মুঠোফোন লুট করে। ডাকাতেরা পালানোর সময় পাশের ঘরের লোকজন টের পেয়ে ‘ডাকাত’ বলে চিৎকার করে। পরে এলাকাবাসী দুই ডাকাতকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। তাদের আশঙ্কাজনক অবস্থায় শহরের খানপুরে অবস্থিত ২০০ শয্যার নারায়ণগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।