নারায়ণগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নে আধিপত্য বিস্তার নিয়ে গত সোমবার রাতে দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। এ সময় এক ব্যক্তির দুই পায়ের রগ কেটে দেয় প্রতিপক্ষের লোকজন। বেশ কয়েকটি বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১০টার দিকে ভুলতার লাভরাপাড়া এলাকার নূর আলমের সঙ্গে পাড়াগাঁও এলাকার জাহিদ হোসেনের বাগিবতণ্ডা হয়। এ সময় নূর আলমকে পিটিয়ে জখম করেন জাহিদ ও তাঁর লোকজন। নূর আলমের চাচা রোমান মিয়া প্রতিবাদ জানালে তাঁর সঙ্গে বাগিবতণ্ডা ও হাতাহাতি হয়। পরে জাহিদ আরও লোকজন নিয়ে রোমান মিয়ার বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালান। বাধা দিলে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। প্রতিপক্ষের লোকজন রোমান মিয়ার দুই পায়ের রগ কেটে ফেলে। তাঁকেসহ আহত ব্যক্তিদের উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।ঘটনার সত্যতা নিশ্চিত করে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুর রহমান বলেন, সংঘর্ষের ঘটনায় রাজীব ও কামাল নামের দুজনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এই ঘটনায় রোমানের পরিবার মামলা করবে বলে জানিয়েছে।