নারায়ণগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত ৬
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লেজারার্স এলাকায় গতকাল সোমবার দুই পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ছয়জন আহত হয়েছে। তাদের নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, লেজারার্স এলাকায় একটি ভবন নির্মাণের কাজ চলছে। গতকাল সকালে অসাবধানতাবশত ওই ভবনের ওপর থেকে ইটের খোয়া পড়ে পার্শ্ববর্তী মমতাজ উদ্দিন মিয়ার বাড়িতে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে প্রথমে বাগ্বিতণ্ডা শুরু হয়। বেলা ১১টার দিকে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এতে এক স্কুলছাত্রীসহ উভয় পক্ষের অন্তত ছয়জন আহত হয়। বন্দর থানার পরিদর্শক (তদন্ত) হারুন অর রশিদ বলেন, উভয় পক্ষ থানায় পৃথক লিখিত অভিযোগ করেছে।