নারায়ণগঞ্জে দুই সন্ত্রাসীর ১০ বছরের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে অস্ত্র মামলায় দুই সন্ত্রাসীর ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে ১ নং বিশেষ ট্রাইব্যুনাল আদালতের বিচারক জহিরুল হক এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হচ্ছেন ফতুল্লার শান্তিধারা এলাকার জামাল হোসেন (২৬) ও সিদ্ধিরগঞ্জের সানারপাড়া এলাকার সোহাগ মিয়া (২২)।মামলার বিবরণীতে জানা যায়, ২০০৮ সালের ২৩ এপ্রিল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় র্যাব-১১ আদমজী ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে তিনটি গুলি ও একটি ওয়ান শ্যুটারগানসহ জামাল হোসেন ও সোহাগ মিয়াকে গ্রেপ্তার করে। এ ব্যাপারে র্যাব-১১ আদমজী ক্যাম্পের ডিএডি মতিয়ার রহমান বাদী হয়ে মামলা করেন।