নারায়ণগঞ্জে দুজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটূক্তি করার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল মঙ্গলবার ভোরে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তথ্যপ্রযুক্তি আইনে মামলা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ফতুল্লার পূর্ব ইসদাইর এলাকার মেহেদী হাসান (২০) ও পটুয়াখালীর গলাচিপা উপজেলার জসিম উদ্দিন (৩৩)।

ডিবি সূত্রে জানা গেছে, বেশ কয়েক দিন ধরে ফেসবুকে সরকারবিরোধী বিভিন্ন ধরনের পোস্ট করে আসছিল একটি চক্র। চক্রটি একটি আইডি ব্যবহার করে প্রধানমন্ত্রীর বেশ কয়েকটি ব্যঙ্গচিত্রও পোস্ট করে। এর সূত্র ধরে গতকাল ফতুল্লার পূর্ব ইসদাইরের একটি বাড়িতে অভিযান চালায় ডিবি। এ সময় জসিম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। এরপর মেহেদী হাসানকেও গ্রেপ্তার করা হয়।