নারায়ণগঞ্জে দুটি ট্রাকের চাপায় দুজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় গতকাল মঙ্গলবার সকালে দুটি ট্রাকের চাপায় দুজন নিহত হয়েছেন।নিহত ব্যক্তিরা হলেন: রিকশাচালক আবদুর রশিদ (২৬) ও নির্মাণশ্রমিক মহিদুল ইসলাম (৩২)।প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) বোরহান উদ্দিন বলেন, সকাল সাতটার দিকে রিকশাচালক আবদুর রশিদ ফতুল্লার লামপাড়া সড়ক দিয়ে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে উঠছিলেন। এ সময় বেপরোয়া গতির ঢাকাগামী একটি ট্রাক তাঁকে সামনে থেকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে রিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই রশিদের মৃত্যু হয়। রশিদ বগুড়ার দরিন্দ আদমদীঘি এলাকার সামাদ মোল্লার ছেলে। তিনি নারায়ণগঞ্জ শহরের ১ নম্বর বাবুরাইল এলাকার ম্যানসন বাড়িতে ভাড়া থাকতেন।নির্মাণশ্রমিক মহিদুল ইসলাম (৩২) শহরের পশ্চিম মাসদাইর এলাকার মকবুল হোসেনের ছেলে। তাঁর দুর্ঘটনার ব্যাপারে ফতুল্লার মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, সকাল আটটায় শহরের মাসদাইর কবরস্থান এলাকা থেকে একটি ট্রাকে ওঠেন নির্মাণশ্রমিক মহিদুল। ফতুল্লার পুলিশ লাইন এলাকায় চলন্ত ট্রাক থেকে নামার সময় অসাবধানতাবশত তিনি ট্রাকের নিচে চলে গেলে চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় শহরের খানপুরের ২০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পর চালক ট্রাক নিয়ে পালিয়ে যান।