নারায়ণগঞ্জে দুটি ট্রাকের সংঘর্ষে এক ব্যবসায়ী নিহত, আহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় গতকাল বুধবার দুটি ট্রাকের সংঘর্ষে এক ব্যবসায়ী নিহত ও দুজন আহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম মনিরুল ইসলাম (৩২)। আহত ট্রাকচালক ও তাঁর সহকারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গতকাল সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বন্দর উপজেলার কেওঢালা এলাকায় কুমিল্লাগামী পেঁয়াজবোঝাই একটি ট্রাককে লোহাবোঝাই অপর একটি ট্রাক পেছন থেকে প্রচণ্ড বেগে ধাক্কা দেয়। এতে পেঁয়াজের বেপারি মনিরুল ইসলাম, ট্রাকের চালক মো. নাসির ও সহকারী দিবাকর গুরুতর আহত হন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মনিরুল ইসলাম মারা যান। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। তখন তীব্র যানজটের সৃষ্টি হয়।