নারায়ণগঞ্জে দুটি পোশাক কারখানার শতাধিক নারী শ্রমিক অসুস্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের ফতুল্লায় দুটি রপ্তানিমুখী পোশাক কারখানায় হিস্টিরিয়ায় আক্রান্ত হয়ে শতাধিক নারী শ্রমিক অসুস্থ হয়ে পড়লে কারখানার অন্য শ্রমিকদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ পরিস্থিতিতে কারখানা দুটি বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। গতকাল সোমবার সকালে উপজেলার শিল্পাঞ্চলের কাঠেরপুল এলাকায় এ ঘটনা ঘটে। শ্রমিকদের উদ্ধৃতি দিয়্রেশহরের খানপুরে অবস্থিত ২০০ শয্যাবিশিষ্ট্রনারায়ণগঞ্জ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা মাহাবুব হায়দার জানান, কাঠেরপুল এলাকার মাইক্রোফাইবার গ্রুপের পোশাক কারখানা লিবার্টি নিটওয়্যার ও মিডল্যান্ড নিটওয়্যারে পাঁচ হাজার শ্রমিক কাজ করেন। রোববার সকালে লিবার্টি নিটওয়্যারে ফিনিশিং বিভাগের শ্রমিক জাহানারা (৩৮) হূদেরাগে আক্রান্ত হন। হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। কারখানার ভেতরেই তাঁর জানাজা হয়। এরপর কারখানাটি বন্ধ ঘোষণা করা হয়। গতকাল সকাল থেকে যথারীতি কাজ শুরু হয়। সাড়ে নয়টার দিকে সুইং সেকশনের শ্রমিক হাসিনা খিঁচুনি দিয়ে আকস্মিকভাবে অসুস্থ হয়ে পড়েন। ১০ মিনিটের মধ্যে আরও ১৫-২০ জন একই রকম উপসর্গে আক্রান্ত হন। এতে কারখানায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। কর্তৃপক্ষ দ্রুত আক্রান্ত শ্রমিকদের বিভিন্ন হাসপাতালে স্থানান্তর করে।একপর্যায়ে মিডল্যান্ড নিটওয়্যারের কাজল, রাশিদা, হাসিনা, রিমা, রহিমা, লাকী, আকলিমা, লিপিসহ শতাধিক নারী শ্রমিক অসুস্থ হয়ে পড়েন।চিকিৎসা কর্মকর্তা আরও বলেন, ‘চিকিৎসা নিতে আসা বেশির ভাগ রোগীকেই প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। পুরো বিষয়টিই মানসিক বলে মনে হচ্ছে। আমাদের ধারণা, তাঁরা হিস্টিরিয়ায় আক্রান্ত হয়েছেন।’মাইক্রোফাইবার গ্রুপের পরিচালক (অর্থ) কামরুজ্জামান কায়সার বলেন, ‘অসুস্থ শ্রমিকদের উপসর্গ একই রকম। তাঁদের শরীরে খিঁচুনি হওয়ার পাশাপাশি দৃষ্টিতেও কিছুটা অস্বাভাবিকতা দেখা দেয়। একসঙ্গে এত শ্রমিক অসুস্থ হওয়ায় আমরাও হকচকিত। তবে অসুস্থ শ্রমিকদের হাসপাতালে পাঠানো হয়েছে। এ পরিস্থিতিতে দুপুর ১২টায় কারখানা দুটি বন্ধ ঘোষণা করা হয়।’ ফায়ার সার্ভিস অ্যান্ড্রসিভিল ডিফেন্স নারায়ণগঞ্জের উপসহকারী পরিচালক কে এম সাইফুল ইসলাম বলেন, ‘কারখানা দুটি ঘুরে দেখেছি। আমাদের ধারণা, আগের দিন হূদেরাগে আক্রান্ত হয়ে এক শ্রমিকের মৃত্যুর ঘটনা তাঁর সহকর্মীদের মনে প্রভাব ফেলেছে। এ থেকেই হিস্টিরিয়ায় আক্রান্ত হন তাঁরা। আমরা কারখানার পরিবেশে অসুস্থ হওয়ার অন্য কোনো আলামত পাইনি।’সিভিল সার্জন দুলাল চন্দ্র চৌধুরী বলেন, ‘হিস্টিরিয়ার লক্ষণগুলোর সঙ্গে এসব রোগীর লক্ষণ মিলে যায়। সমস্যা যাতে আরও প্রকট না হয়, আমরা সে ব্যাপারে সতর্ক রয়েছি।’