নারায়ণগঞ্জে দুর্ঘটনার কবলে শিক্ষাসফরের বাস, আহত ৩০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে শিক্ষাসফরের বাসসহ দুটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে কলেজের শিক্ষার্থীসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার রূপগঞ্জ উপজেলার বরপা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা কলেজের প্রায় অর্ধশত শিক্ষার্থী নিয়ে একটি বাস শিক্ষাসফরের উদ্দেশ্যে সিলেট যাচ্ছিল। বাসটি উপজেলার বরপা এলাকায় পৌঁছালে ঢাকাগামী যাত্রীবাহী একটি বাসের পেছনের একটি চাকা খুলে নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষার্থীদের পরিবহনের বাসটিকে ধাক্কা দেয়। এতে দুটি বাসই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। এ সময় শিক্ষার্থীসহ উভয় বাসের অন্তত ৩০ জন আহত হন। পরে বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা ঢাকাগামী যাত্রীবাহী বাসটি ভাঙচুর করেন। আহত ব্যক্তিরা হলেন: ঢাকা কলেজের ছাত্র প্রিতম, রাজীব, সোহাগ, মনির, আসলাম, সেলিম, ইমরুল, তৌকির, সিজার, মিঠু, আল আমিন, তানভীর, ইকবাল, রাকিব, দেলোয়ার, অপর বাসযাত্রী শফিকুল, আকলিমা, সিরাজউদ্দিন, সোহেল, রবিউল, রাসেল, রীনা, সঞ্জয় সাহা, আবুবক্কর প্রমুখ। আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎ সা দেওয়া হয়েছে।ঢাকা কলেজের ছাত্র তানভীর হোসেন ও সোহান আহম্মদ সাংবাদিকদের বলেন, দুর্ঘটনার কারণে তাঁরা শিক্ষাসফর বাতিল করে ঢাকায় ফিরে আসেন। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফোরকান শিকার জানান, এ ব্যাপারে কেউ কোনো অভিযোগ করেনি।