নারায়ণগঞ্জে দুর্ধর্ষ সন্ত্রাসী তানিম গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের দুর্ধর্ষ সন্ত্রাসী তানিম (৩২) গ্রেপ্তার হয়েছে। বৃহস্পতিবার রাতে সদর উপজেলার ফতুল্লার ইসদাইর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। তানিমের বিরুদ্ধে হত্যাসহ থানায় একাধিক মামলা রয়েছে।পুলিশের ধারণা, গত বুধবার শহরের মাসদাইর পুলিশ লাইন এলাকায় ব্যবসায়ীকে গুলি করে তিন লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় সন্ত্রাসী তানিমের সম্পৃক্ততা থাকতে পারে।ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন জানান, তানিম দুর্ধর্ষ সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন মামলা রয়েছে। তানিম ৯৩/১ উত্তর চাষাঢ়ার খলিলুর রহমানের ছেলে। ওসি বলেন, ব্যবসায়ীকে গুলি করে তিন লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় তানিমের সম্পৃক্ততা খতিয়ে দেখা হচ্ছে।