নারায়ণগঞ্জে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানা এলাকায় চার বছরের এক শিশু ও অষ্টম শ্রেণীর এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় ধর্ষণের শিকার শিশুর মা ও ছাত্রীর বাবা ফতুল্লা থানায় মামলা করেছেন। এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।মামলার এজাহারের বরাত দিয়ে ফতুল্লা থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম জানান, গত বুধবার বিকেলে ফতুল্লার দাপা এলাকায় চার বছরের শিশুটি তার সহপাঠীর বাড়িতে খেলতে যায়। সন্ধ্যায় ওই বাড়িতে রিপন ওরফে মরা রিপন তাকে ধর্ষণ করেন। শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে রিপনকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেন।অন্যদিকে বুধবার বেলা ১১টার দিকে ফতুল্লার ভূঁইগড় এলাকার স্কুলছাত্রী তার বান্ধবীর বাড়ি বেড়াতে যায়। দুপুরে বাড়ি ফেরার পথে একই এলাকার ভাড়াটিয়া শাহজাহান তাকে ডেকে তাঁর বাড়িতে নিয়ে যান। সেখানে তাকে ধর্ষণ করেন। ঘটনার পর থেকে শাহজাহান পলাতক আছেন। ধর্ষণের শিকার শিশু ও কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।