নারায়ণগঞ্জে ধর্ষণের চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভার পৌর এলাকায় গত বৃহস্পতিবার পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে এলাকাবাসী একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে৷ নারায়ণগঞ্জের সদর উপজেলায় গতকাল শুক্রবার এক ব্যক্তি আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে৷
পুলিশ ও ধর্ষণের শিকার হওয়া শিশুর পরিবার জানায়, সাভার পৌরসভার নামাগেন্ডা এলাকায় একটি বাড়িতে পাশাপাশি কক্ষে দুই রিকশাচালকের পরিবার বাস করে। এদের একজনের নাম নূরুন্নবী (৪০)। অপর রিকশাচালকের পাঁচ বছর বয়সী সন্তান প্রায়ই নূরুন্নবীর কক্ষে গিয়ে টেলিভিশন দেখত৷ সপ্তাহ খানেক আগে নূরুন্নবীর স্ত্রী বাবার বাড়ি যান। বৃহস্পতিবার রাতেও ওই শিশুটি পাশের কক্ষে টেলিভিশন দেখার জন্য যায়৷ রাত নয়টার দিকে নূরুন্নবী ঘরের দরজা বন্ধ করে তাকে ধর্ষণ করেন। এ সময় শিশুটি চিৎকার শুরু করলে প্রতিবেশীরা এগিয়ে এসে তাঁকে (নূরুন্নবী) আটক করে থানায় খবর পাঠায়।
পুলিশ আরও জানায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যায়। অবস্থার অবনতি ঘটলে পুলিশ সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠিয়ে দেয়।
শিশুটির মা গত বৃহস্পতিবার রাতেই নূরুন্নবীর বিরুদ্ধে সাভার থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে পুলিশ গতকাল শুক্রবার তাঁকে ঢাকার মুখ্য বিচারিক হাকিমের আদালতে পাঠিয়ে দেয়। শুনানি শেষে আদালত তাঁকে জেলহাজতে পাঠিয়ে দেন।
সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, ঘটনার পর নূরুন্নবীকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, গতকাল বেলা সাড়ে ১১টায় নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার মধ্য ধর্মগঞ্জ ঢালীপাড়া এলাকার স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী বাসা থেকে বাজারে যাচ্ছিল । এ সময় একই এলাকার সায়েম তাকে তাঁর বাড়িতে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন৷ শিশুটির চিৎকার শুনে এলাকাবাসী এগিয়ে এলে সায়েম পালিয়ে যান৷ এ ঘটনায় ওই শিশুর বাবা বাদী হয়ে ফতুল্লা থানায় সায়েমের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন