নারায়ণগঞ্জে নকল এনার্জি ড্রিংকস জব্দ, আটক ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ ঋষিপাড়া এলাকার একটি কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল শক্তিবর্ধক (এনার্জি ড্রিংকস) পানীয় জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১১)। এ সময় মুকুল ও তারা মিয়া নামের ওই কারখানার দুজন কর্মচারীকে আটক করা হয়। শহরের পুরোনো কোর্ট এলাকায় অবস্থিত র্যাব-১১-এর স্পেশাল ক্রাইম প্রিভেনশন কোম্পানির লেফটেন্যান্ট কমান্ডার এম এম রানা বলেন, গতকাল সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ঋষিপাড়া এলাকার মজিবুরের বাড়িতে অভিযান চালিয়ে নকল শক্তিবর্ধক পানীয় তৈরির কারখানার সন্ধান পাওয়া যায়। পরে সেখান থেকে চারটি ড্রাম ও ৪৩টি কার্টনে রাখা তিন হাজারের বেশি বোতল শক্তিবর্ধক পানীয় জব্দ করা হয়। পাশাপাশি ওই দুই ব্যক্তিকে আটক করা হয়।