নারায়ণগঞ্জে নদী থেকে শ্রমিকের লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ কেরোসিনঘাট এলাকায় শীতলক্ষ্যা নদী থেকে গতকাল সোমবার দুপুরে এক নৌশ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, দুর্বৃত্তরা কুপিয়ে হত্যার পর লাশটি নদীতে ফেলে গেছে। নিহতের নাম জুয়েল (২০)। তিনি গাজীপুর জেলার পূবাইল বড়ায়েতপুর এলাকার গিয়াস উদ্দিনের ছেলে।নারায়ণগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলমাছ জানান, দুপুরে কেরোসিনঘাট এলাকায় শীতলক্ষ্যা নদীতে লাশটি ভাসতে দেখে এলাকার লোকজন পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন আছে।