নারায়ণগঞ্জে নদী রক্ষায় মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, তুরাগ ও বালু নদীর তীর দখল ও দূষণ রোধে সচেতনতা বাড়াতে গতকাল শনিবার নারায়ণগঞ্জে মানববন্ধন, সমাবেশ ও শোভাযাত্রার আয়োজন করা হয়।বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এই কর্মসূচির আয়োজন করে। বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড ও ফেস্টুন নিয়ে বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের কর্মী ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা শহরের চাষাঢ়ায় শহীদ জিয়া হলের সামনে মানববন্ধন ও সমাবেশে অংশ নেয়।