নারায়ণগঞ্জে নাট্যকার দিদারুল স্মরণে নাগরিক শোকসভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে তরুণ নাট্যকার দিদারুল ইসলাম চঞ্চল স্মরণে গতকাল বৃহস্পতিবার বিকেলে নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। এর আগে দুপুরে তাঁর চেহলাম অনুষ্ঠিত হয়।নগরের দেওভোগ আখড়া মোড় এলাকায় এলাকাবাসীর উদ্যোগে এই নাগরিক শোকসভা ও চেহলামের আয়োজন করা হয়।নাগরিক শোকসভায় প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী। দেওভোগ এলাকার বাসিন্দা রফিকুল হকের সভাপতিত্বে শোকসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সহসভাপতি রফিউর রাব্বি, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি প্রদীপ ঘোষ।শোকসভায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী বলেন, একের পর এক খুনের ঘটনা ঘটলেও খুনিরা পার পেয়ে যাচ্ছে। এ কারণে দেশে খুনের ঘটনা বেড়ে গেছে। তিনি বলেন, অতীতের রাষ্ট্রপতিরা খুনিদের ক্ষমা করেছেন এবং বর্তমানেও করছেন। রাজনীতিবিদদের একটি অংশ খুনিদের প্রশ্রয় দিচ্ছে। খুনিদের পাশে বাঘা বাঘা আইনজীবী দাঁড়ানোর কারণে তারা সহজেই জামিন পেয়ে যাচ্ছে। তাদের খুন করার সাহস বেড়ে যাচ্ছে। এ কারণে আইনের যথাযথ প্রয়োগও হচ্ছে না। দোষীরা শাস্তি পাচ্ছে না। তরুণ নাট্যকার দিদারুলকে খুন করা হলেও পুলিশ খুনিদের শনাক্ত করতে পারেনি।প্রসঙ্গত, গত ১৭ জুলাই দিদারুল ইসলাম নিখোঁজ হন। ১৯ জুলাই নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কলাগাছিয়ায় শীতলক্ষ্যা নদী থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে।