নারায়ণগঞ্জে নারী ছিনতাইকারী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া এলাকায় বৃহস্পতিবার দুপুরে এক মহিলার মুঠোফোন ছিনতাই করে পালানোর সময় রীতা নামের এক মহিলা ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত রীতা শহরের চানমারী এলাকার বাপ্পীর স্ত্রী।জানা গেছে, শহরের চাষাঢ়া পুলিশ বক্সের সামনে দীপা নামের এক মহিলার হাতে থাকা মুঠোফোন ছিনিয়ে নিয়ে দৌড় দেয় রীতা ও আসলাম। দীপার চি ৎ কার শুনে স্থানীয় জনতা মহিলা ছিনতাইকারী রীতাকে আটক করে উত্তম-মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করে। তবে এ সময় আসলাম মুঠোফোনটি নিয়ে চম্পট দেয়।ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন জানান, এ ব্যাপারে কেউ কোনো অভিযোগ করেনি।