নারায়ণগঞ্জে নারী নির্যাতন প্রতিরোধের দাবিতে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারী নির্যাতন প্রতিরোধের দাবিতে গতকাল বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম।ফোরামের নারায়ণগঞ্জ জেলা শাখার আহ্বায়ক শাহীনূর আক্তারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল নারায়ণগঞ্জ জেলা শাখার সমন্বয়ক নিখিল দাস, ছাত্রফ্রন্ট জেলা কমিটির আহ্বায়ক সজল বাড়ৈ, জেসমিন আক্তার, আইরিন সুলতানা প্রমুখ। নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হয়।