নারায়ণগঞ্জে নারী শ্রমিককে হত্যা স্বামী পলাতক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সদর উপজেলার ফতুল্লায় শ্বাসরোধে মরিয়ম (২৫) নামের এক নারী শ্রমিককে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার সকালে পূর্ব সেহাচর এলাকার একটি বাড়ির কক্ষ থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে।ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন বলেন, নিহত মরিয়ম ফতুল্লার একটি ঝুট কাপড়ের গুদামে কাজ করতেন। তাঁর স্বামী ওবায়দুল শ্যামপুর শিল্পাঞ্চলের একটি কারখানার শ্রমিক। দুই মাস আগে তাঁরা পূর্ব সেহাচর এলাকার মোক্তারের বাড়ির একটি ঘর ভাড়া নেন। ধারণা করা হচ্ছে, দাম্পত্য কলহের জের ধরে মরিয়মকে শ্বাসরোধে হত্যার পর তাঁর স্বামী পালিয়ে গেছেন।