নারায়ণগঞ্জে নারীর লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় গতকাল শনিবার অজ্ঞাতপরিচয় (৩৫) এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, বিকেলে উপজেলার দাসেরগাঁও এলাকার একটি বালুর মাঠের পাশের জঙ্গলে ওই নারীর লাশ দেখতে পান এলাকাবাসী। তাঁরা পুলিশে খবর দেন। পুলিশ এসে লাশ উদ্ধার করে। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতারুজ্জামান জানান, ওই নারীর লাশে পচন ধরেছে। মুখ ঝলসানো। তাঁর মৃত্যুর কারণ ময়নাতদন্তের আগে নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে ধারণা করা হচ্ছে, দুই থেকে তিন দিন আগে ধর্ষণ শেষে হত্যার করে তাঁর লাশ জঙ্গলে ফেলে যায় দুর্বৃত্তরা।