নারায়ণগঞ্জে নিরাপত্তা প্রহরীকে জবাই করে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের একটি প্রিন্টিং কারখানায় আবদুল মালেক (৪৫) নামের এক নিরাপত্তা প্রহরীকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার সদর উপজেলার মাসদাইর পুলিশ লাইন এলাকায় অবস্থিত মাদার কালার থ্রেড প্রিন্টিং কারখানা থেকে পুলিশ মালেকের লাশ উদ্ধার করে।হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে পুলিশ ওই প্রতিষ্ঠানের শ্রমিক মিজানকে আটক করেছে।পুলিশ জানায়, মাদার কালার থ্রেড প্রিন্টিং কারখানায় দুই বছর ধরে নিরাপত্তা প্রহরীর কাজ করছিলেন মালেক। রোববার রাত ১০টার দিকে প্রতিষ্ঠানের শ্রমিকেরা চলে যাওয়ার পর তিনি কারখানার হিসাবকক্ষের মেঝেয় ঘুমাতে যান। গতকাল সকাল ১০টায় প্রতিষ্ঠানের দুই নারী শ্রমিক এসে মালেকের জবাই করা লাশ দেখে চিৎকার দেন। ছুটে আসেন কারখানার অন্য শ্রমিকেরা।খবর পেয়ে পুলিশ গিয়ে মালেকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।সকালে প্রতিষ্ঠানের চার মালিকের মধ্যে একজন রুবেল আহমেদ ঘটনাস্থলে এসে সাংবাদিকদের জানান, হিসাবকক্ষের ক্যাশ বাক্স থেকে ৮৭ হাজার টাকা খোয়া গেছে।ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জীবন কান্তি সরকার জানান, এটি ডাকাতি বা ছিনতাইয়ের ঘটনা নয়। প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ কোনো বিরোধের জের ধরে হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।