নারায়ণগঞ্জে নিরাপদ কর্মপরিবেশের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিরাপদ কর্মপরিবেশ সৃষ্টি ও ন্যূনতম মজুরি আট হাজার টাকা করার দাবিতে টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখা মানববন্ধন করেছে। গতকাল সোমবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে ওই মানববন্ধন হয়। সংগঠনের জেলা শাখার সভাপতি সেলিম মাহমুদের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, শরীফ, কবির, নূর হোসেন, রবিউল, হাসান প্রমুখ। শ্রমিকনেতারা বলেন, রানা প্লাজার ঘটনায় প্রমাণিত হয়, শ্রমিকেরা নিরাপত্তাহীন। এক হাজার ১২৭ জনের মৃত্যুই শুধু নয়, যাঁরা আহত হয়েছেন, তাঁদের জীবনও হুমকির সমঞ্চুখীন। এর আগে সংগঠিত ভবনধস ও অগ্নিকাণ্ডের জন্য দায়ী মালিকদের দৃষ্টান্তমূলক শাস্তি দিলে এমন ঘটনা ঘটত না। এখন পর্যন্ত তাজরীন ফ্যাশনসের মালিককে গ্রেপ্তার করা হয়নি। নেতারা বলেন, নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়লেও শ্রমিকদের মজুরি বাড়েনি। ফলে পোশাক উৎপাদনকারী দেশগুলোর মধ্যে সবচেয়ে কম মজুরি পাওয়া বাংলাদেশের শ্রমিকেরা অমানবিক জীবনযাপন করছেন।অবিলম্বে সব কারখানায় নিরাপদ কর্মপরিবেশ সৃষ্টি ও শ্রমিকদের ন্যূনতম মজুরি আট হাজার টাকা ঘোষণার দাবি জানান শ্রমিকনেতারা।