নারায়ণগঞ্জে নেসলে বাংলাদেশের বৃক্ষরোপণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে ম্যাগি ‘প্রিয় দেশ সবুজে সাজাই’ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার শহরের আমলাপাড়ায় নারায়ণগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে নেসলে বাংলাদেশের পক্ষ থেকে ৫০টি ফলদ ও বনজ বৃক্ষ রোপণ করা হয়।কার্যক্রম উপলক্ষে গতকাল ওই শিক্ষাপ্রতিষ্ঠানের ক্যাম্পাসে আয়োজিত শিক্ষার্থী সমাবেশে বক্তব্য দেন বন অধিদপ্তর নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ অঞ্চলের সহকারী বন সংরক্ষক উম্মে হাবীবা, শিক্ষাপ্রতিষ্ঠানটির অধ্যক্ষ শীতল চন্দ্র দে, নেসলে বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপক (অ্যাক্টিভেশন অ্যান্ড স্যাম্পলিং) মীর এস্তাফিজুর রহমান, আঞ্চলিক বিক্রয় ব্যবস্থাপক শফিকুল ইসলাম, আঞ্চলিক বিক্রয় নির্বাহী অমিতাভ সেনগুপ্ত। সার্বিক সহযোগিতায় ছিল নেসলে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী (এজেন্সি) প্রতিষ্ঠান স্কাই ট্রেকার লিমিটেড।নেসলে বাংলাদেশ প্রতি প্যাক ম্যাগি নুডলস থেকে এক টাকা করে ‘প্রিয় দেশ সবুজে সাজাই’ কার্যক্রমে ব্যয় করছে। ওই কার্যক্রমের অংশ হিসেবে দেশের ৬২টি জেলায় ৮২০টি স্কুলে বৃক্ষরোপণ অভিযান চলবে। ১৫টি গুরুত্বপূর্ণ জেলায় অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।