নারায়ণগঞ্জে নৌযানে চাঁদাবাজি বন্ধে স্মারকলিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনা ঘাট ও মুন্সিগঞ্জের মুক্তারপুর সেতু এলাকা দিয়ে চলাচলরত বিভিন্ন নৌযানে চাঁদাবাজি বন্ধের দাবিতে গতকাল সোমবার নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ জাহাজশ্রমিক ফেডারেশনের নেতারা।ফেডারেশনের পক্ষে কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম স্মারকলিপিতে উল্লেখ করেন, বালু, পাথর, কয়লা ও ইটভাটার মাটি বহনকারী জাহাজ ও ট্রলার থামিয়ে স্থানীয় সন্ত্রাসীরা চাঁদা আদায় করে। স্মারকলিপিতে বলা হয়, চাঁদাবাজি বন্ধ না হলে আগামী সপ্তাহ থেকে শ্রমিকেরা আন্দোলনে যাবেন।নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) বিশ্বাস আফজাল হোসেন জানান, তিনি অভিযোগপত্র পেয়ে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন। সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) অজয় কুমার পাল জানান, তাঁরা চাঁদাবাজদের ধরতে নদীতে অভিযান শুরু করেছেন।