নারায়ণগঞ্জ জেলা বাজার উপদেষ্টা কমিটির সভায় ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, সেখানকার একটি বাজারের পরিবেশকেরা সিন্ডিকেট করে চিনির দাম বাড়াচ্ছেন। তাঁরা বলেছেন, ওই পরিবেশকেরা জোটবদ্ধ হয়ে সরকার-নির্ধারিত দামের চেয়ে বেশি দামে চিনি বিক্রি করছেন। জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও জেলা বাজার উপদেষ্টা কমিটির সভাপতি এ বি এম আমিনউল্লাহ নূরী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বাজার কর্মকর্তা ও উপদেষ্টা কমিটির সদস্য-সচিব টি এম মাহবুবুল হাসান, জেলা সমবায় কর্মকর্তা নুরুল আমিন, কবিরউদ্দিন আহম্মেদ, ব্যবসায়ী হরেকৃষ্ণ সাহা, শাহিদ হোসেন, লিয়াকত হোসেন, মোসলেহউদ্দিন প্রমুখ।সভায় ব্যবসায়ীরা অভিযোগ করেন, সরকার খুচরা বাজারে প্রতিকেজি চিনির মূল্য ৬৫ টাকা নির্ধারণ করে দিলেও শহরের নিতাইগঞ্জ পাইকারি ডিলারদের কাছ থেকেই তাঁদের খুচরা মূল্যে কিনতে হচ্ছে। এতে বাধ্য হয়ে তাঁদের বেশি দামে চিনি বিক্রি করতে হচ্ছে। তাঁদের অভিযোগ, কতিপয় চিনির পরিবেশক চিনি বিক্রি করে পাকা রসিদ দিচ্ছেন না। এ বিষয়ে ব্যবস্থা নিতে জেলা প্রশাসনের প্রতি আহ্বান জানান ব্যবসায়ীরা। তাঁরা সুনির্দিষ্টভাবে গোপীনাথ ভান্ডার, সিদ্ধেশ্বরী ভান্ডার ও নিলয় ভান্ডারসহ কয়েকটি পরিবেশকপ্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ আনেন। কমিটির সভাপতি এ বি এম আমিনউল্লাহ নূরী সভায়্রবলেন, ব্যবসায়ীদের অভিযোগ তদন্ত করে বাজার কর্মকর্তা প্রতিবেদন দেবেন। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।n:ঘুষ ও ছিনতাইয়ের অভিযোগ