নারায়ণগঞ্জে পলাতক সন্ত্রাসী জাকির খানের পক্ষে মিছিল
নারায়ণগঞ্জের পলাতক সন্ত্রাসী জাকির খানের পক্ষে গতকাল মঙ্গলবার মিছিল বের করেন তঁার সমর্থকেরা। পরে পুলিশের সঙ্গে সমর্থকদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।পুলিশ সূত্র জানায়, ২০০৩ সালের ১৮ ফেব্রুয়ারি বিকেএমইএর সহসভাপতি ব্যবসায়ী সাব্বির আলম খন্দকার হত্যার ঘটনার পর থেকে জাকির দেশের বাইরে আত্মগোপনে আছেন। এ ছাড়া তঁার বিরুদ্ধে হত্যা, চঁাদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। তিনি র্যা ও পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী।জাকিরের বিরুদ্ধে করা মামলাগুলো মিথ্যা দাবি করে তা প্রত্যাহারের দাবিতে গতকাল বেলা সাড়ে তিনটার দিকে মিছিল বের করেন তঁার সমর্থকেরা। মিছিলটি শহরের দেওভোগ এলাকা থেকে ২ নম্বর রেলগেটে যাওয়ার সময় বাধা দেয় পুলিশ। একপর্যায়ে পুলিশ লাঠিপেটা করলে তঁার সমর্থকদের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।এদিকে নিত্যপণ্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি ও তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের দাবিতে বেলা তিনটার দিকে বিএনপির নেতা-কর্মীরা শহরের ডিআইটি বাণিজ্যিক এলাকায় জেলা কার্যালয়ের সামনে সমাবেশ করেন। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নিয়ে চাষাঢ়ার দিকে যাওয়ার সময় ২ নম্বর রেলগেট এলাকায় তঁাদের বাধা দেয় পুলিশ। নেতা-কর্মীরা পুলিশের সঙ্গে বাগ&বিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে বেশ কিছুক্ষণ ধস্তাধসি্ত হয়। পরে নেতা-কর্মীরা মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের দিকে ফেরত যান। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের বলেন, Èঅনুমতি ছাড়া মিছিল বের করার চষ্টো করায় তঁাদের বাধা দেওয়া হয়েছে।'