নারায়ণগঞ্জে পাঁচ খুন, বাদীর ভাগ্নে ৭ দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের বাবুরাইল এলাকায় একই পরিবারের পাঁচজনকে হত্যার ঘটনায় মামলার বাদীর ভাগ্নে মাহফুজকে সাত দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। আজ সোমবার দুপুরে নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে তাঁকে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। পুলিশ সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

গত শনিবার রাতে বাবুরাইলের একটি নিচ তলার ভাড়া বাসা থেকে একই পরিবারের পাঁচজনের রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন, তাসলিমা বেগম, ছেলে শান্ত, মেয়ে সুমাইয়া, ভাই মোরশেদুল ও জা লামিয়া আক্তার। এ ঘটনায় তাসলিমার স্বামী শফিকুল ইসলাম বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর থানায় হত্যা মামলা করেন। ঘটনার পর পুলিশ শফিকুলের ভাগ্নে মাহফুজসহ দুজনকে জিজ্ঞাসাবাদ শুরু করে। আজ বিকেলে মাহফুজকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে পুলিশ।
আদালতে দায়িত্বরত পুলিশ পরিদর্শক হাবিবুর রহমান বলেন, পুলিশের সাত দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত।