নারায়ণগঞ্জে পাঁচ বস্তা মেলামিন উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের পাইকারি ব্যবসাকেন্দ্র শহরের নিতাইগঞ্জে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান চালিয়ে পাঁচ শতাধিক বস্তা বিষাক্ত মেলামিন উদ্ধার করা হয়েছে। সম্মিলিত ব্যবসায়ী সমিতির নেতারা গতকাল শনিবার দুপুরে এ অভিযান চালান।নিতাইগঞ্জ সম্মিলিত ব্যবসায়ী সমিতির আহ্বায়ক মতিউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে নিতাইগঞ্জের মাছুয়াবাজার এলাকার আবু ট্রেডার্সে মুরগি ও মাছের খাবারের সঙ্গে মেলামিন মেশানোর সময় ওই প্রতিষ্ঠানটির মালিক আবু মিয়াকে হাতেনাতে আটক করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে একই এলাকার জনি ট্রেডার্স, মিলন ফ্লাওয়ার মিল, আব্বাসউদ্দিন ভুলুর মালিকানাধীন হলুদ-মরিচ কারখানায় অভিযান চালিয়ে পাঁচ শতাধিক বস্তা মেলামিন উদ্ধার করা হয়। জেলা সিভিল সার্জন প্রথম আলোকে জানান, এসব মেলামিন মানুষের শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর।