নারায়ণগঞ্জে পানিতে ডুবে কিশোরের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে পানিতে ডুবে রাকিব হাসান (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম বদরুল আলম জানান, গত রোববার সিদ্ধিরগঞ্জের কদমতলীতে বড় ভাইয়ের শ্বশুরবাড়িতে বেড়াতে আসে রাকিব। বেলা দুইটার দিকে সে পাশের ডিএনডি খালে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা যায়। গতকাল স্থানীয় লোকজন লাশ দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে সেটি উদ্ধার করে। রাকিব গাজীপুরের মৌচাক এলাকার রফিকুল ইসলামের ছেলে।