নারায়ণগঞ্জে পার্ক নির্মাণ অব্যাহত রাখার দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ নগরের জিমখানা-বাবুরাইল এলাকায় পার্ক নির্মাণের বিরোধিতাকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে নারায়ণগঞ্জ নাগরিক কমিটি। গতকাল শনিবার বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে কমিটি।
নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এ বি সিদ্দিকের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য দেন নাগরিক কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি রফিউর রাব্বি, সাধারণ সম্পাদক আবদুর রহমান, বাসদের জেলা সমন্বয়ক নিখিল দাস, সিপিবির শহর সভাপতি আবদুল হাই শরীফ, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়ক অঞ্জন দাস, মহিলা পরিষদের শহর সভাপতি শাহানারা বেগম প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, নারায়ণগঞ্জ শহরে নিশ্বাস নেওয়ার মতো কোনো খালি জায়গা নেই। শিশুদের খেলার মাঠ বা বিনোদনের কোনো জায়গা নেই। নারায়ণগঞ্জ শহরে একটি পার্ক নির্মাণের জন্য নারায়ণগঞ্জবাসী দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছে।