নারায়ণগঞ্জে পার্কের দাবিতে শিশু-কিশোর সমাবেশ ও মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ শহরে অবিলম্বে পার্ক স্থাপনের দাবিতে গতকাল রোববার সকালে মিছিল ও শিশু-কিশোর সমাবেশ করেছে পরিবেশবাদী সংগঠন নির্ভীক।নারায়ণগঞ্জ প্রেসক্লাব চত্বরে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, রাজধানী ঢাকার পাশে অবস্থিত শিল্প ও বন্দরনগর নারায়ণগঞ্জে এখন বিনোদনের একটি পার্কও নেই। পার্কের অভাবে শহরের নাগরিকেরা এখন প্রাতর্ভ্রমণের জন্য বেছে নিয়েছেন শহরের খানপুরে অবস্থিত ২০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের আঙিনা এবং তরুণ-তরুণীরা অবসর বিনোদনের জন্য বেছে নিয়েছেন শহরের চাষাড়া শহীদ মিনারের আঙিনা। অথচ এই শহরে একসময় দুটি শিশুপার্ক এবং একটি মহিলা পার্ক ছিল।