নারায়ণগঞ্জে পাসের হার ৮০ দশমিক ২২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জে এবারের এইচএসসি পরীক্ষায় পাসের হার ৮০ দশমিক ২২ ভাগ। পরীক্ষায় অংশগ্রহণকারীর সংখ্যা ছিল মোট ১২ হাজার ৩৪৫ জন। উত্তীর্ণ হয়েছেন নয় হাজার ৯০৩ জন। জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ৪৭৪ জন। জিপিএ-৫ পাওয়ার দিক থেকে জেলার সেরা সরকারি মহিলা কলেজ। এই কলেজ থেকে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী ৯৮ জন। মোট এক হাজার ৮৬১ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন এক হাজার ৪৯৯ জন। পাসের হার ৮৮ দশমিক ৫৪ ভাগ। দ্বিতীয় অবস্থানে রয়েছে নারায়ণগঞ্জ কলেজ। কলেজটির এক হাজার ৭৭২ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন এক হাজার ৫৩৫ জন। জিপিএ-৫ পেয়েছেন ৯৬ জন।এ ছাড়া জেলার সরকারি তোলারাম কলেজের পাসের হার ৮০ শতাংশ। বন্দরের কদমরসুল কলেজের পাসের হার ৮৫ দশমিক ৪৫ ভাগ। আদর্শ গার্লস স্কুল অ্যান্ড কলেজের পাসের হার ৮১ দশমিক ৬৯ ভাগ এবং আদমজী এম ডব্লিউ কলেজের পাসের হার ৭৫ দশমিক ৭১ ভাগ।