নারায়ণগঞ্জে পুলিশি বাধায় যুবদলের মিছিল-সমাবেশ পণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ শহরে গতকাল মঙ্গলবার জাতীয়তাবাদী যুবদলের মিছিল ও সমাবেশ পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে।আরাফাত রহমান কোকোর প্যারোল বাতিল এবং যুবদলের কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা জাতীয়তাবাদী যুবদল দুপুর ১২টার দিকে শহরের ডিআইটি এলাকায় জেলা বিএনপির কার্যালয় থেকে মিছিল বের করে। মিছিলটি ২ নম্বর রেলগেট এলাকায় ডায়মন্ড সিনেমা হলের সামনে পৌঁছালে পুলিশ বাধা দেয়। একপর্যায়ে পুলিশ মিছিলকারীদের ছত্রভঙ্গ করে দেয়। পরে যুবদলের নেতা-কর্মীরা শহরের বঙ্গবন্ধু সড়কে প্রেসক্লাব ভবনের সামনে এসে সমাবেশের আয়োজন করেন। এ সময় পুলিশ তাঁদের ধাওয়া করে। এতে সমাবেশ পণ্ড হয়ে যায়। নারায়ণগঞ্জ থানার ওসি আকতার হোসেন বলেন, যানজটে এমনিতেই জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। রাস্তা বন্ধ করে সমাবেশ করতে দেওয়া হলে মানুষের দুর্ভোগ আরও বাড়ত। তাই সমাবেশ করতে দেওয়া হয়নি।