নারায়ণগঞ্জে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও চাঁদাবাজ মেহেদী হাসান ইকবাল ওরফে মানিককে (৪০) এক সহযোগীসহ গ্রেপ্তার করেছে র‌্যাব।সোমবার রাত সাড়ে নয়টার দিকে শহরের জামতলার মসজিদ গলি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ২৪টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, র‌্যাব-১১-এর একটি দল শহরের জামতলা এলাকায় অভিযান চালিয়ে মেহেদী হাসান ইকবাল ও তার সহযোগী নোমানকে গ্রেপ্তার করে।