নারায়ণগঞ্জে পুলিশের বাধা উপেক্ষা বিএনপির মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক সাংসদ ও বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের ডিআইটি বাণিজ্যিক এলাকায় জেলা বিএনপির কার্যালয়ের নিচে প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি। পরে বিক্ষোভ মিছিল করেছেন নেতা-কর্মীরা। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সমাবেশ শেষে মিছিল বের হলে এতে বাধা দেয় পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে নেতা-কর্মীদের বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে পুলিশের বাধা উপেক্ষা করে মিছিলটি শহরের চাষাঢ়ায় প্রেসক্লাবের সামনে যায়। শহর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশে বক্তব্য দেন শহর বিএনপির সহসভাপতি সুরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক হাসান আহমেঞ্চদ, মহানগর যুবদলের আহ্বায়ক মাকসুদুল আলম খন্দকার প্রমুখ।