নারায়ণগঞ্জে পোশাক কারখানায় আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ নগরের মাসদাইর পুলিশ লাইন এলাকায় গতকাল সোমবার একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কারখানার গুদামে রাখা বিপুল পরিমাণ থান ও পরিত্যক্ত কাটা কাপড় পুড়ে যায়।প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন বলেন, গতকাল সকাল ১০টার দিকে মাসদাইর পুলিশ লাইন এলাকায় আমেনা নিটেক্স নামের পোশাক কারখানায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এতে কারখানার গুদামে রাখা বিপুল পরিমাণ থান ও পরিত্যক্ত কাটা কাপড় (ঝুট) পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভাতে গিয়ে পাঁচজন আহত হন। তাঁদের চিকিৎসা দেওয়া হয়েছে। ফায়ার সার্ভিস সূত্র জানায়, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।