নারায়ণগঞ্জে পোশাক কারখানায় ডাকাতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ্রসদর উপজেলা শহরের সৈয়দপুর এলাকার মাদারটেক্স নামের একটি পোশাক কারখানায় গতকাল সোমবার ডাকাতি হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে কারখানার তিন শ্রমিককে আটক করেছে পুলিশ।নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম জানান, রোববার দিবাগত রাতে প্রতিষ্ঠানটিতে কাজ করছিলেন শ্রমিক খায়রুল, সজল ও এনামুল। গতকাল সকালে তাঁরা মালিকপক্ষকে জানান, প্রতিষ্ঠানটিতে একদল ডাকাত হানা দিয়ে তাঁদের হাত-পা বেঁধে ১৫ লাখ টাকা মূল্যের যন্ত্রাংশ নিয়ে গেছে। মালিকপক্ষ বিষয়টি পুলিশকে জানালে জিজ্ঞাসাবাদের জন্য ওই তিনজনকে আটক করা হয়।