নারায়ণগঞ্জে পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলায় চাকরি থেকে অব্যাহতি নেওয়ার পর এক শ্রমিকের পাওনা নিয়ে একটি রপ্তানিমুখী পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষের সৃষ্টি হয়েছে। গতকাল রোববার ফতুল্লার লামাপাড়ায় অবস্থিত রূপসী গ্রুপের রূপসী নিটওয়্যার এবং রূপসী ফেব্রিকস কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, কয়েক দিন আগে রূপসী গ্রুপের ওই কারখানার এক শ্রমিক অন্যত্র চাকরি নেওয়ায় পদত্যাগ করেন। কারখানা কর্তৃপক্ষ শ্রম আইন অনুযায়ী ওই শ্রমিকের সব পাওনা পরিশোধ করে দেয়। কিন্তু ওই শ্রমিক দাবি করেন, তাঁকে যে পরিমাণ টাকা দেওয়া হয়েছে, এর বেশি টাকা তিনি পাবেন। গতকাল সকালে শ্রমিকেরা অব্যাহতি নেওয়া শ্রমিকের পাওনা বুঝিয়ে দেওয়ার দাবিতে কারখানায় বিক্ষোভ শুরু করেন। এ ঘটনায় কারখানা কর্তৃপক্ষ প্রতিষ্ঠানে অসন্তোষ সৃষ্টির অভিযোগে তাৎক্ষণিকভাবে ৩৪ জন শ্রমিককে ছাঁটাই করে। তাঁদের শ্রম আইন অনুযায়ী পাওনা পরিশোধ করে দেয়। এতে ওই কারখানার অন্য শ্রমিকেরা উত্তেজিত হয়ে ওঠেন এবং কারখানার ভেতরে বিক্ষোভ শুরু করেন। তাঁরা ছাঁটাইকৃত শ্রমিকদের পুনর্বহাল ও অব্যাহতি নেওয়া শ্রমিকের পাওনা বুঝিয়ে দেওয়ার দাবি জানান।