নারায়ণগঞ্জে পোশাক শ্রমিকদের বিক্ষোভ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ শহরে গতকাল বকেয়া বেতনের দাবিতে একটি পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেছেন। মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ করে পরে পোশাক-ব্যবসায়ীদের সংগঠন বিকেএমইএর প্রধান কার্যালয়ে স্মারকলিপি দেন।জানা গেছে, দুপুরে বঙ্গবন্ধু সড়কের জাকির সুপার মার্কেটে অবস্থিত রপ্তানিমুখী পোশাক তৈরির প্রতিষ্ঠান ওল্ড রিভার ফ্যাশন গার্মেন্টসের সামনে তাদের কারখানার কর্মীরা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। সেখান থেকে তাঁরা মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ করেন। মিছিল শেষে তাঁরা চাষাঢ়ায় অবস্থিত বিকেএমইএ কার্যালয়ের সামনে অবস্থান নেন এবং বকেয়া বেতনের দাবি জানিয়ে স্মারকলিপি পেশ করেন।