নারায়ণগঞ্জে পোশাকশ্রমিক ধর্ষণের শিকার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জে গত শনিবার রাতে এক পোশাকশ্রমিক ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ওই তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় গতকাল রোববার অভিযুক্ত দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, শনিবার বিকেলে নারায়ণগঞ্জের সদর উপজেলার চর সৈয়দপুর এলাকার জুয়েল রানা (২৩) ওই তরুণীকে নিয়ে শহরের মীর জুমলা রোডের দোয়েল নামের আবাসিক হোটেলে ওঠেন। তরুণীটিকে বিয়ে করার আশ্বাস দিয়ে হোটেলে নিয়ে যাওয়া হয়। কিন্তু রাতে জুয়েল ও তাঁর বন্ধু কাউসার ওই তরুণীকে ধর্ষণের পর পালিয়ে যান। গতকাল তরুণী বাদী হয়ে জুয়েল ও কাউসারের বিরুদ্ধে সদর মডেল থানায় ধর্ষণ মামলা করেন। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুর কাদের জানান, তরুণীর অভিযোগের ভিত্তিতে কাউসার ও জুয়েলকে গ্রেপ্তার করা হয়েছে।