নারায়ণগঞ্জে প্রতারকচক্রের হোতাসহ তিনজন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জে তরুণী দিয়ে নগ্ন ছবি তুলে প্রতারণার অভিযোগে পুলিশ প্রতারক চক্রের হোতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে।গত মঙ্গলবার রাতে নারায়ণগঞ্জ সদর মডেল থানার পুলিশ ঢাকার মতিঝিল এলাকা থেকে মনিরুল ইসলাম ওরফে গাল পোড়া রঞ্জু ও নারীসদস্য তপুয়া সরকারকে (৩০) গ্রেপ্তার করে। তাঁদের স্বীকারোক্তি অনুযায়ী পরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ আখড়া এলাকা থেকে বুধবার রাতে চক্রের অপর সদস্য মমিনকে (৩০) গ্রেপ্তার করা হয়। মমিনের স্ত্রী লিজা পলাতক।নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন জানান, রঞ্জু নারায়ণগঞ্জ থানা পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী।