নারায়ণগঞ্জে প্রথম শ্রেণীর ছাত্রী ধর্ষণের শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় গত বৃহস্পতিবার রাতে প্রথম শ্রেণীর এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।স্থানীয় জনতা ধর্ষণের অভিযোগে বিল্লাল নামের এক ব্যক্তিকে মারধর করে পুলিশে সোপর্দ করেছে।বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহামঞ্চদ বলেন, বৃহস্পতিবার রাতে অটোরিকশার চালক বিল্লাল প্রতিবেশী একটি শিশুকে চকলেট দেওয়ার লোভ দেখিয়ে এলাকার একটি বাগানবাড়িতে নিয়ে ধর্ষণ করে। শিশুটি কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে মাকে বিষয়টি জানায়। পরে স্থানীয় লোকজন ঘটনাটি জানতে পেরে বিল্লালকে আটকের পর পুলিশে সোপর্দ করে। শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে শিশুর বাবা বন্দর থানায় মামলা করেছেন।