নারায়ণগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ সদর উপজেলার মিজমিজি পাইনাদি এলাকায় গত বুধবার রাতে এক প্রবাসীর বাড়িতে ডাকাতির অভিযোগ উঠেছে। বাড়ির লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, গভীর রাতে সাত-আটজনের ডাকাতদল মই বেয়ে সিঙ্গাপুর প্রবাসী ফজলুল হকের একতলা বাড়ির ছাদে ওঠে। এ সময় শব্দ পেয়ে পরিবারের একজন সদস্য ছাদে উঠলে ডাকাতেরা তাঁর হাত-পা বেঁধে বাড়িতে প্রবেশ করে। তারা পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার ও চারটি মোবাইল ফোনসেট লুট করে। এ সময় ডাকাতদের বাধা দিতে গেলে গৃহকর্ত্রী রুমি বেগম আহত হন। বাড়ির লোকজনের চিত্কারে প্রতিবেশীরা এগিয়ে আসে। ডাকাতি শেষে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী ধাওয়া করে মো. মামুন (২৮) নামের এক ডাকাতকে আটক করে পুলিশে সোপর্দ করে। অন্যরা পালিয়ে যায়। সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।