প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক বলেছেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে সরকারের প্রভাবমুক্ত নির্বাচন হয়েছে। সেনাবাহিনী ছাড়াই নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে। কিন্তু বিএনপি জাতির সামনে নীলনকশার বক্তব্য দিচ্ছে।গতকাল রোববার পাইরেসি-বিরোধী সম্মেলনে প্রতিমন্ত্রী এ কথা বলেন। মিউজিক ইন্ডাস্ট্রিজ ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এমইবি) নগরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে ওই সম্মেলনের আয়োজন করে।বিএনপির রোডমার্চের সমালোচনা করে ‘দুর্বৃত্তায়নের হাত থেকে রাজনীতি’কে রক্ষার আহ্বান জানান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।অনুষ্ঠানে অন্যদের মধ্যে গীতিকার আহমেদ ইমতিয়াজ বুলবুল, শিল্পী কুমার বিশ্বজিৎ, ডিএমপির ডেপুটি কমিশনার হাবিবুর রহমান, আয়োজক সংগঠনের সভাপতি নাজমুল হক ভূইয়া, মহাসচিব শেখ সাহেল আলী প্রমুখ বক্তব্য দেন।