নারায়ণগঞ্জে ফেনসিডিলসহ গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার পাগলা দেলপাড়া এলাকায় গত মঙ্গলবার অভিযান চালিয়ে ১৭২ বোতল ফেনসিডিলসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন, মিজানুর রহমান ও বাবু শেখ। পুলিশ জানায়, গত মঙ্গলবার রাত ১১টার দিকে কুষ্টিয়া থেকে বাসে করে ২৮টি প্যাকেটে এসব ফেনসিডিল নিয়ে নারায়ণগঞ্জে আসেন মাদক ব্যবসায়ী মিজানুর ও বাবু। তাঁরা পাগলা দেলপাড়া এলাকায় সড়কের পাশে ফেনসিডিলগুলো মজুদ করেন। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। এসব ফেনসিডিল সেখান থেকে অন্যত্র নেওয়া হতো বলে তাঁরা জিজ্ঞাসাবাদে জানিয়েছেন।